Skip to content
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিনোদন

নতুন বিতর্কে কঙ্গনা

Facebook X WhatsApp Telegram

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গান্ধী পরিবারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। হিমাচল প্রদেশের শিমলার বয়লেগঞ্জ থানায় করা এই মামলায় অভিযোগ, কঙ্গনার মন্তব্য উসকানিমূলক এবং তা সাধারণ মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করতে পারে।

শুক্রবার (১৩ নভেম্বর) শিমলার বাসিন্দা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন অতুল শর্মার অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়।

ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬(১)(বি), ৩৫৩(২) ও ৩৫৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি আইনের প্রাসঙ্গিক ধারাও যুক্ত করা হয়েছে। শিমলার পুলিশ সুপার গৌরব সিং মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হবে।

অভিযোগকারীর দাবি, গত ১০ নভেম্বর কঙ্গনার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমের পাতা থেকে একটি পোস্ট করা হয়। সেখানে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তার দুই ছেলে সঞ্জয় গান্ধী ও রাজীবগান্ধী মৃত্যুকে ঘিরে উসকানিমূলক ইঙ্গিত করা হয়েছে। একইসঙ্গে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে নিয়েও আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ।

তাকে ‘রহস্যময় বিদেশি নাগরিক’ হিসেবে উল্লেখ করেছিলেন কঙ্গনা-এমনটাই দাবি অভিযোগকারীর।

মূলত আশির দশকের একটি পুরোনো পারিবারিক ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই এই বিতর্কের সূত্রপাত। ওই ভিডিওতে ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী, মানেকা গান্ধী এবং শিশু রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে একসঙ্গে দেখা যায়। সম্প্রতি সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’ প্রকাশের পরও বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ওই ভিডিওকে কেন্দ্র করে করা পোস্টে কঙ্গনা দাবি করেন, ইন্দিরা গান্ধীর পরিবারের ভেতরে মানেকা গান্ধীকে উপেক্ষা করা হয়েছিল। তার বর্ণনায়, ভিডিওর শেষ দিকে মানেকাকে অসহায় অবস্থায় ইন্দিরা গান্ধীর দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। কিন্তু তিনি কোনো সাড়া পাননি। পাশাপাশি সোনিয়া গান্ধীকে ঘিরেও নানা রাজনৈতিক ও পারিবারিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন কঙ্গনা।

পোস্টে রাজীব গান্ধীর সঙ্গে সোনিয়ার পরিচয়, সঞ্জয় গান্ধীর রাজনৈতিক উত্তরসূরি হওয়ার সম্ভাবনা এবং তার মৃত্যুর পর মানেকা গান্ধীর পারিবারিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন এই অভিনেত্রী। এমনকি ইন্দিরা ও সঞ্জয়ের মৃত্যুর প্রসঙ্গ টেনেও বিতর্কিত ইঙ্গিত দেন তিনি।

সূত্র: আনন্দবাজার

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *