গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের আওতাধীন টঙ্গী পশ্চিম থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৩ জনের কাছ থেকে ৩৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অস্ত্র মামলায় ৩ জন, নারী ও শিশু নির্যাতন মামলায় ১ জন এবং মাদকসেবী হিসেবে ২ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
