জামালপুর প্রতিনিধি:
নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ বজায় রাখা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। একজন সাংবাদিক হত্যার শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
