Skip to content
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঢাকা বিভাগ

০১টি বিদেশী পিস্তল, ০১টি চাইনিজ কুড়ালসহ মোল্লাকান্দির সাদ্দাম গ্রেফতার”

Facebook X WhatsApp Telegram

মুন্সীগঞ্জের সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোঃ কামরান হোসেন এর তদারকিতে জেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৭.১০.২০২৬ খ্রি.তারিখ বেলা অনুমান ১৫:০০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ)মোহাম্মদ কামরুল হাসান পিপিএম-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ) দীপক কুমার সরকার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ থানাধীন বাগেশ্বর সাকিনস্থ ইব্রাহীম ফকিরের পরিত্যক্ত উত্তর দুয়ারী দুতলা টিনের ঘরের দ্বিতীয় তলার পূর্ব পাশের কক্ষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামী ১। সাদ্দাম মাঝি (৩২), পিতা-মন্নাফ মাঝি, মাতা-আমেনা বেগম, সাং-মধ্য মাকহাটি, মোল্লাকান্দি, থানা ও জেলা-মুন্সীগঞ্জ -এর দখল থেকে ০১ (এক) টি পিস্তল, ০১ (এক) টি ম্যাগাজিন, ০২ (দুই) রাউন্ড গুলি, ২০ (বিশ) রাউন্ড শট গানের কার্তুজ এবং ০১ (এক) টি চাইনিজ কুড়াল উদ্ধারপূর্বক উক্ত আসামী’কে গ্রেফতার করা হয়।
ধৃত আসামীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

আরও পড়ুন Related News

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *