Skip to content
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
জাতীয়

শ্রমিক আন্দোলন ঘিরে মিরপুর-১১ নম্বরে সতর্ক অবস্থানে পুলিশ ও বিজিবি

Facebook X WhatsApp Telegram

রাজধানীর মিরপুর-১১ নম্বরে পোশাকশ্রমিকদের সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালেও এলাকাটিতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

গত কয়েকদিন ধরে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে মিরপুর-১১ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

এদিকে, এলাকার কয়েকটি পোশাক কারখানার সামনে এখনো ঝুলছে ছুটি কিংবা কারখানা বন্ধের নোটিশ। ফলে অনেক কারখানায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দৃশ্যমান পরিস্থিতি থেকে ধারণা করা যাচ্ছে।

অন্যদিকে, বৃহস্পতিবারও মিরপুর-১১ নম্বর এলাকায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মিছিল করতে দেখা গেছে। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে এলাকাটিতে একদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতা, অন্যদিকে রাজনৈতিক কর্মসূচি—সব মিলিয়ে বিরাজ করছে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি।

মিরপুর-১১ নম্বর এলাকা থেকে ছবিগুলো ধারণ করা হয়েছে।

আরও পড়ুন Related News

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *