Skip to content
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঢাকা বিভাগ

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৮৫

Facebook X WhatsApp Telegram

নারায়ণগঞ্জের সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে মোট ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ১ হাজার ১২৪ পিস ইয়াবা, ১০ কেজি গাঁজা ও ১০ বোতল WINCEREX উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশের পরিচালিত এ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত আসামি, ছিনতাইকারীসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে ১৩ জন মাদক ব্যবসায়ী, ৪৮ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ১১ জন, চারজন ছিনতাইকারী, নিয়মিত মামলার পাঁচজন আসামি, অন্যান্য ধারায় একজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিনজন সদস্য রয়েছেন।

থানাভিত্তিক অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। ফতুল্লা মডেল থানায় ২৬ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ১৩ জন, বন্দর থানায় ছয়জন, সোনারগাঁও থানায় ২৩ জন, রূপগঞ্জ থানায় ১০ জন এবং আড়াইহাজার থানায় দুজনকে গ্রেপ্তার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

অভিযানে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় সর্বাধিক ১ হাজার ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া সদর থানা এলাকায় ৩০ পিস, ফতুল্লায় ১৯ পিস এবং বন্দর থানা এলাকায় ২০ পিস ইয়াবা জব্দ করা হয়। সোনারগাঁও থানা এলাকা থেকে ১০ কেজি গাঁজা এবং রূপগঞ্জ থানা এলাকা থেকে ১০ বোতল WINCEREX উদ্ধার করা হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন Related News

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *