Skip to content
রবিবার, ২২ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সারাদেশ

মোটরসাইকেল-ভটভটিকে ট্রাকের ধাক্কা, গেল ২ প্রাণ

Facebook X WhatsApp Telegram

লালমনিরহাটে গরুবাহী ভটভটি ও মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (২২ নভেম্বর) সকালে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বসুনিয়াটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ গ্রামের ফজলুল হক ও কুলাঘাট এলাকার এমদাদুল হক (৪৫)।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজানুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, গরুর ব্যাপারী ফজলুল হক গরুবোঝাই ভটভটি নিয়ে বড়বাড়ি হাটে এবং এমদাদুল হক মোটরসাইকেলে করে রংপুরে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় পণ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি ও মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে উভয় গাড়ি গর্তে পড়ে গেলে ঘটনাস্থলেই গরুর ব্যাপারী ফজলুল হক ও তার একটি গরু মারা যায়। গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী এমদাদুল হক। তাকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়।

তিনি জানান, গর্তে পড়ে যাওয়া গাড়ি দুটি উদ্ধারের কাজ চলছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *