Skip to content
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সারাদেশ

বৃষ্টি উপেক্ষা করে লকডাউন প্রতিহত করতে মতিঝিল থানা বিএনপির নেতাকর্মীরা রাজপথে

Facebook X WhatsApp Telegram

বৃষ্টি উপেক্ষা করে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) ঘোষিত লকডাউন প্রতিহত করতে রাজপথে অবস্থান নিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আওতাধীন মতিঝিল থানা এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

​আজ সারাদিন রাজধানীজুড়ে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা রুখে দিতে নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রাজপথে থাকেন। বৃষ্টির মধ্যেও দলের নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি ও ঐক্যবদ্ধ অবস্থান কর্মসূচিকে আরও গতিশীল করে তোলে।

​রাজপথে অবস্থান কর্মসূচিতে মতিঝিল থানা বিএনপির আহবায়ক  কমিটির নেতা ইসমাইল হোসেন ও আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া ৮ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের মধ্যে আবুল কালাম রনি, আরমান হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাফর এবং রিপনসহ মতিঝিল থানা ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

​অংশগ্রহণকারী নেতারা জানান, জননিরাপত্তা রক্ষা, স্বাভাবিক জনজীবন ও যান চলাচল সচল রাখা এবং যেকোনো অপতৎপরতা মোকাবিলায় তারা রাজপথে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *