Skip to content
রবিবার, ২২ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
তথ্যপ্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তার সেবায় নতুন নিয়ম আনছে চীন

Facebook X WhatsApp Telegram

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের হিসাব রাখা এবং সেবার বিল নির্ধারণের নিয়ম উন্নত করার পরিকল্পনা নিয়েছে চীন। এর মাধ্যমে গ্রাহক কতটুকু এআই সেবা ব্যবহার করছেন, সেই হিসাব আরও নির্ভুলভাবে রাখা যাবে। পাশাপাশি সেবার মান যাচাইয়ের ব্যবস্থাও উন্নত করতে চায় দেশটি।

শনিবার (২১ নভেম্বর) চীনের জাতীয় তথ্য প্রশাসনের পরিচালক লিউ লিয়েহং এসব তথ্য জানিয়েছেন। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বক্তব্যে তিনি বলেন, চীনে এআই প্রযুক্তিকে কেন্দ্র করে নতুন ধরনের ব্যবসা ও সেবার বাজার গড়ে উঠছে।

মূলত এআই ব্যবহারের হিসাব করা হয় ‘টোকেন’ নামের একটি এককের মাধ্যমে। সহজভাবে বললে, টোকেন হলো তথ্যের ছোট একটি অংশ। এআই কোনো লেখা পড়তে, প্রশ্নের উত্তর দিতে কিংবা শব্দ ও ভিডিওর তথ্য বিশ্লেষণ করতে এসব ছোট অংশ প্রক্রিয়াকরণ করে।

উদাহরণ হিসেবে বলা যায়, কেউ এআইকে একটি প্রশ্ন করলে সেটি বুঝতে এবং উত্তর তৈরি করতে নির্দিষ্টসংখ্যক টোকেন ব্যবহৃত হয়। এই টোকেনের হিসাবের ভিত্তিতে এআই সেবার মূল্য নির্ধারণ করা যায়।

চীনের জাতীয় তথ্য প্রশাসন জানিয়েছে, দেশটিতে এআই সেবা দেওয়ার জন্য নতুন ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠছে। এসব প্রতিষ্ঠানকে বলা হচ্ছে ‘টোকেন কারখানা’।

তবে এগুলো প্রচলিত অর্থে কোনো কারখানা নয়। এসব প্রতিষ্ঠান শক্তিশালী কম্পিউটার, এআই মডেল ও তথ্য প্রক্রিয়াকরণের সুবিধা ব্যবহার করে গ্রাহকদের এআই সেবা দেবে।

বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি তথ্য প্রক্রিয়াকরণের সক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রে। তবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো চীন, ইউরোপ ও লাতিন আমেরিকাতেও এই সক্ষমতা বাড়াচ্ছে।

এমন পরিস্থিতিতে চীন এআই সেবার ব্যবহার আরও বাড়াতে চায়। একই সঙ্গে গ্রাহকের ব্যবহারের হিসাব, বিল নির্ধারণ ও সেবার মান যাচাইয়ের জন্য উন্নত নিয়ম চালুর পরিকল্পনা করছে দেশটি। পাশাপাশি নিম্নমানের ও একই ধরনের সেবার অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি ঠেকানোর উদ্যোগও নেওয়া হবে।

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *