নিজস্ব প্রতিবেদক
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কারা অধিদপ্তরের কাছে গাড়ির চাবি ও চেক হস্তান্তর
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যাতায়াত সুবিধা সহজ করতে কারা অধিদপ্তরকে ১২ আসনের একটি বৈদ্যুতিক গাড়ি উপহার দিয়েছে মধুমতি ব্যাংক পিএলসি।
গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখে করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় গাড়িটি হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে মধুমতি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. শফিউল আজম কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবির, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি-এর কাছে গাড়ির চাবি ও চেক হস্তান্তর করেন।
কারা অধিদপ্তর সূত্রে জানা যায়, উপহার হিসেবে দেওয়া ১২ আসনের বৈদ্যুতিক গাড়িটি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে যাতায়াতের কাজে ব্যবহার করা হবে। বিশেষ করে কারাগারে বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করতে আসা স্বজনদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে গাড়িটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মধুমতি ব্যাংকের এ উদ্যোগকে করপোরেট সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। এ ধরনের উদ্যোগ কারা ব্যবস্থাপনায় সেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
