চট্টগ্রাম-কক্সবাজার প্রতিনিধি
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কালিয়াই এলাকার মৌলভীর দোকান এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
প্রাথমিকভাবে জানা গেছে, মহাসড়কের ওই এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। তবে নিহত ও আহতদের পরিচয়, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং বাসে আগুন দেওয়ার ঘটনায় বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
