Skip to content
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সারাদেশ

নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন, আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি

Facebook X WhatsApp Telegram

                  ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের ত্রিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকালে বাংলাদেশ প্রেসক্লাবের ত্রিশাল উপজেলা শাখার উদ্যোগে কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। সাংবাদিক হত্যার মতো ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

বক্তারা আরও বলেন, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করতে হবে। একই সঙ্গে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের পাশাপাশি নেপথ্যে কেউ থাকলে তাদেরও চিহ্নিত করে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তাঁরা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তার, নিহত সাংবাদিকের পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংবাদিকদের পেশাগত সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার তেলুনজিয়া গ্রামে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়। তিনি বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোণা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন।

সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *