Skip to content
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সারাদেশ

দোয়ারাবাজারে সাংবাদিক মোতালিব ভূঁইয়ার ওপর হামলা: মামলায় দুই আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি

Facebook X WhatsApp Telegram

         সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাংবাদিক মোহাম্মদ আব্দুল মোতালিব ভূঁইয়ার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

গত রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক মোতালিব ভূঁইয়া দৈনিক সংবাদ-এর দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি এবং দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ও সীমান্তে চোরাচালানবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মোতালিব ভূঁইয়ার ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলায় দুই আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলায় জড়িত সব ব্যক্তিকে আইনের আওতায় আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *