Skip to content
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঢাকা বিভাগ

গাজীপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের বিক্ষোভ

Facebook X WhatsApp Telegram

 গাজীপুর প্রতিনিধি:

অবিলম্বে ন্যূনতম মজুরি বোর্ড গঠন এবং গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে এ কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে। শ্রমিকদের এ আন্দোলনের কারণে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, বর্তমান বাজারদর ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁদের বেতন-ভাতা বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে দ্রুত ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে মাসিক সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা করতে হবে।

শ্রমিকদের ভাষ্য, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই তাঁদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

ন্যূনতম মজুরি বোর্ড গঠন ও মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের এই কর্মসূচিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় যান চলাচল পরিস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আরও পড়ুন Related News

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *