Skip to content
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিনোদন

বিয়ের পিঁড়িতে বসছেন মিমি? ভাইরাল আমন্ত্রণপত্র ঘিরে চর্চা

Facebook X WhatsApp Telegram

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে তাঁর বিয়ের একটি আমন্ত্রণপত্র। কার্ডে বর-কনের কার্টুন ছবির পাশাপাশি জায়গা পেয়েছে অভিনেত্রীর আদরের তিন পোষ্য সারমেয়।

ভাইরাল হওয়া আমন্ত্রণপত্রটি বেশ ব্যতিক্রমী। কার্ডের ওপরের অংশে বাঙালি সাজে বর-কনের ছবি আঁকা হয়েছে। নিচের অংশে রয়েছে মিমির প্রিয় পোষ্যদের ছবি। অভিনেত্রীর পশুপ্রেমের কথা মাথায় রেখেই এমন নকশায় তৈরি করা হয়েছে কার্ডটি।

কার্ডটি ছড়িয়ে পড়ার পর থেকেই পাত্রের পরিচয় ও বিয়ের তারিখ নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে আলোচনা। অনেকে অভিনেত্রীকে আগাম শুভেচ্ছাও জানাচ্ছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরে ঘরোয়া আয়োজনে আইনি বিয়ে এবং ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজনের কথা শোনা যাচ্ছে। পাত্র হিসেবে সিদ্ধার্থের নামও আলোচনায় এসেছে। তবে বিয়ে নিয়ে এখনো প্রকাশ্যে কিছু জানাননি মিমি বা কথিত হবু বর।

সূত্র: এই সময়

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *