Skip to content
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আন্তর্জাতিক

মিত্রদের অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিত রেখেছেন ট্রাম্প

Facebook X WhatsApp Telegram

ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা আপাতত স্থগিত রেখেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর অনুরোধে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এ বক্তব্য এমন এক সময়ে এল, যখন এর কয়েক ঘণ্টা আগেই তিনি জানিয়েছিলেন, তেহরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালাতে যুক্তরাষ্ট্র দ্বিধা করবে না।

তবে কোন কোন উপসাগরীয় দেশ হামলা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি ট্রাম্প।

এদিকে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে তার এ বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আর প্রায় একই সময় বাহরাইনে হামলার খবরও এসেছে।

জানা গেছে, বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইরানের সিরিক এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে বাহরাইনে মার্কিন রাডারটি লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।

আইআরজিসির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এ হামলার মাধ্যমে ‘আগ্রাসী শত্রুকে’ তাদের আকাশপথে উসকানিমূলক তৎপরতা এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পাচার বন্ধ করার বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *