Skip to content
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সারাদেশ

নারায়ণগঞ্জে এসআই থেকে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পেলেন সানোয়ার হোসেন

Facebook X WhatsApp Telegram

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সদর মডেল থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মোঃ সানোয়ার হোসেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি উপলক্ষে বুধবার (২১ অক্টোবর ২০২৬) তাঁকে র‍্যাংক ব্যাজ পরিয়ে শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম।

এ সময় পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেনকে অভিনন্দন জানান এবং তাঁর পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী উপস্থিত ছিলেন।

পুলিশের পদোন্নতি পেশাগত দক্ষতা, দায়িত্ব ও কর্মজীবনের অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ধাপ। নতুন পদে পদোন্নতি পাওয়ায় মোঃ সানোয়ার হোসেনের ওপর দায়িত্ব ও কর্তব্য পালনের পরিধি আরও বাড়ল।

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *