ঢাকা প্রতিনিধি:
ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৪ মামলার আসামিসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় ৮ গ্রাম হেরোইন, ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৭৯ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) আশুলিয়ার নবীনগর ও ঘোষবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে লাভলু মিয়ার বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে। অপর গ্রেপ্তার রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে মাদকসংক্রান্ত ১১টি এবং অন্যান্য ধারায় তিনটিসহ মোট ১৪টি মামলা রয়েছে।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের এ অভিযান পরিচালিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
