নিজস্ব প্রতিবেদক:
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) পৃথক অভিযানে ১ কেজি গাঁজা ও ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর ২০২৬) ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে সাভার মডেল থানা ও আশুলিয়া থানা এলাকায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানে চারজনকে গ্রেপ্তারের পাশাপাশি এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কারবার প্রতিরোধে ঢাকা জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
