নিজস্ব প্রতিবেদন
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় প্রত্যেক থানা এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ রমজান হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সহ ২৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ১৯.৪০ ঘটিকায় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ১নং বাবুরাইল মোবারক শাহ রোডস্থ মূসা হাজীর বাড়ির সামনে রাস্তার উপর থেকে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী মনি @ মরনী (২৯), পিতা-মৃত হাসান, মাতা-পাখি বেগম, স্বামী-রোমান, সাং-১ নং বাবুরাইল ১৯০/১ নং তাতিপাড়া, জনৈক খোকন সাহেবের বাড়ী (হাজী বাড়ী) এর ভাড়া বাসা (ভাসমান), উপজেলা/থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আসামির বিরুদ্ধে ইতোপূর্বে ০৪ টি মাদক মামলা রয়েছে।
