জামালপুর প্রতিনিধি
জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর অভিযানে দুই কথিত তান্ত্রিক কবিরাজকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে মানুষ, গরু ও বানরের মাথার কঙ্কালসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) জামালপুর ডিবি-২-এর একটি অভিযানিক দল মেলান্দহ উপজেলার জাঙ্গালিয়া এলাকার ৩ নম্বর ওয়ার্ডে রিপন আলীর কবিরাজঘরে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
অভিযানকালে উদ্ধার করা কঙ্কাল ও অন্যান্য সামগ্রী ঘিরে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। তবে উদ্ধার করা কঙ্কালগুলোর প্রকৃত পরিচয়, সেগুলো সেখানে রাখার উদ্দেশ্য এবং এ ঘটনায় আটক ব্যক্তিদের সংশ্লিষ্টতা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
