রাজশাহী প্রতিনিধি
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে যাওয়ার একটি ভিডিও প্রকাশের পর আলোচনায় এসেছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী (৬৬৯১)। এ ঘটনার পর তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে খবর প্রকাশিত হয়েছে।
মো. ইউসুফ আলী বিসিএস ২০তম ব্যাচের কর্মকর্তা। চলতি বছরের ১৯ আগস্ট তাঁকে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করে সরকার প্রজ্ঞাপন জারি করে। এর আগে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সদস্য-পরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৬ সালের জানুয়ারিতে তিনি অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান।
প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা এ কর্মকর্তা এর আগে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে (সার্বিক) এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। ২০১৫ সালে তিনি নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ছিলেন। এ ছাড়া উপসচিব হিসেবে ময়মনসিংহে অবস্থিত জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
