Skip to content
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সারাদেশ

শ্রীপুরে জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অন্তত ২০টি দোকান

Facebook X WhatsApp Telegram

   শ্রীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরের ২ নম্বর সিএন্ডবি বাজারে জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুনে অন্তত ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের একটি জুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় একের পর এক দোকান ক্ষতিগ্রস্ত হয়।

আগুনের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে। দোকানগুলোতে থাকা মালামাল পুড়ে যাওয়ায় অনেক ব্যবসায়ী বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কতটি ইউনিট কাজ করেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবরও নিশ্চিতভাবে জানা যায়নি।

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *