Skip to content
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সারাদেশ

শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Facebook X WhatsApp Telegram

শেরপুর প্রতিনিধি:

“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বুধবার (২৮ অক্টোবর) শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস এবং শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক, যাত্রী ও পথচারী—সবার সচেতনতা ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাফিক আইন মেনে চলা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

তারা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। জনসচেতনতা বৃদ্ধি এবং আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে নিরাপদ সড়কের গুরুত্ব তুলে ধরা হয়। সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ে তোলা এবং মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বানের মধ্য দিয়ে কর্মসূচির তাৎপর্য তুলে ধরা হয়।

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *