Skip to content
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
Uncategorized

ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ০৪ কেজি গাঁজাসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

Facebook X WhatsApp Telegram

  নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র)/মোঃ জহিরুল ইসলাম এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল ২৫ অক্টোবর, ২০২৬ খ্রি. সকাল আনুমানিক ০৮:৫০ ঘটিকায় ফতুল্লা মডেল থানাধীন ধর্মগঞ্জ সাকিনস্থ গুদারাঘাট টোল আদায়ের ঘরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১. আসমা বেগম (৩৭), পিতা- মৃত: আবু কালাম, মাতা- সবুজা বেগম, স্বামী-ইলিয়াস, সাং-নয়াপুর, ডাকঘর-বরাব, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জকে ০৪ (চার) কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর পিসিপিআর যাচাই করে একাধিক মাদক

মামলা পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *