Skip to content
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সারাদেশ

নারায়ণগঞ্জে ডিবির পৃথক অভিযান: ২ হাজার ৫০ পিস ইয়াবা ও ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

Facebook X WhatsApp Telegram

                নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ২ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় জেলা জুড়ে মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং ডিবির ওসি নজরুল ইসলামের নেতৃত্বে এসব অভিযান চালানো হয়।

ডিবি পুলিশের ‘ক’ জোনের একটি দল বন্দরের নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোলাম রাব্বি (২৮), মো. ইয়ন (২২) ও শিপন (২৪)। তাঁদের সবার বাড়ি নারায়ণগঞ্জের বন্দর এলাকায়।

অন্যদিকে, পৃথক অভিযানে ফতুল্লা থানাধীন চাষাঢ়া রেলক্রসিংয়ের পাকা রাস্তা থেকে ১০ কেজি গাঁজাসহ দীন ইসলাম ওরফে ডেঙ্গু (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ফতুল্লার মাওরাপট্টি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, পৃথক দুটি অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় বন্দর ও ফতুল্লা থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

জেলায় মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *