Skip to content
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সারাদেশ

গজারিয়ায় ডেলিভারি ম্যানের মোবাইল ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে চাপাতিসহ ২ জন গ্রেপ্তার

Facebook X WhatsApp Telegram

মুন্সীগঞ্জ প্রতিনিধি: 

মুন্সীগঞ্জের গজারিয়ায় পাঠাও কুরিয়ার সার্ভিসের এক ডেলিভারি ম্যানের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) গজারিয়া থানাধীন বাউশিয়া এলাকার পাখির মোড় থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মোঃ মহিবুল্লা হোসেন লামীম (২৪) ও মোঃ রবিউল ইসলাম সানজিদ (১৮)। পুলিশ জানায়, তাদের বাড়ি যথাক্রমে চাঁদপুরের হাজীগঞ্জ ও বরিশালের কাজীরহাট এলাকায়। তারা বর্তমানে ঢাকার কলাবাগান থানাধীন ধানমন্ডি গ্রিন রোডের একটি ঠিকানায় বসবাস করছিলেন বলে পুলিশের দেওয়া তথ্যে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *