Skip to content
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বিভাগ

কক্সবাজারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৫।

Facebook X WhatsApp Telegram

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এসআরবি-১৫। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মোঃ আবু বক্কর (৪৮)’কে গ্রেফতার করেছে এসআরবি-১৫ সদর ব্যাটালিয়ন।

গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক বিকেল ১৭:৩০ ঘটিকায় কক্সবাজার জেলার রামু থানাধীন ফতেখাঁরকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে রামু ফুটবল চত্বর সংলগ্ন ইউনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ আবু বক্কর কক্সবাজার সদর থানার উত্তর রুমালিয়ার ছড়ার বাসিন্দা। তিনি মোহাম্মদ আলমের ছেলে। কক্সবাজার সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২ (দুই) লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ (এক) বছর বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। বিজ্ঞ আদালতের রায় ঘোষণার পর হতে গ্রেফতার এড়াতে আসামি আত্মগোপনে ছিল।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে পরোয়ানামূলে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি-১৫-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন Related News

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *