Skip to content
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সারাদেশ

উত্তর মাদার্শায় বিটুমিনসহ চারজন আটক, এলাকাবাসীর মিলে পুলিশে সোপর্দ

Facebook X WhatsApp Telegram

নিজস্ব প্রতিবেদন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা চৌধুরীঘাটা, প্রকাশ লেঙ্গার দোকান এলাকায় আজ সকাল ৬টার দিকে রাস্তার কাজে ব্যবহৃত চার ড্রাম বিটুমিনসহ চারজনকে আটক করেছেন স্থানীয়রা বলে জানা গেছে।

এলাকায় সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। এ অবস্থায় বিটুমিনসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট ঠিকাদার যেন আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করেন। একই সঙ্গে পুলিশি জিজ্ঞাসাবাদের মাধ্যমে উত্তর মাদার্শা এলাকায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া চুরির ঘটনাগুলোর সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা হোক।

স্থানীয়দের প্রত্যাশা, ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকায় চুরি-ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *