নিজস্ব প্রতিবেদন
কক্সবাজারের উখিয়া থানাধীন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে আলোচিত ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি জসিম উদ্দিন(২৭)’কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্প।
অদ্য ২৬ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ আনুমানিক ১১:০০ ঘটিকায় এসআরবি-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৩ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। আভিযানিক দলের পেশাদার ও সময়োপযোগী অভিযানে মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়। এ সময় তার নিকট থেকে ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি জসিম উদ্দিন(২৭) কক্সবাজার জেলার উখিয়া থানাধীন ৩নং হলদিয়াপালং ইউনিয়নের খেওয়াছড়ি এলাকার নজু মিয়া ও ফাতেমা বেগম দম্পতির সন্তান। তার বিরুদ্ধে কক্সবাজার জেলার উখিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০২৫) এর ৯(১)/৩০ ধারায় মামলা রয়েছে। সে উক্ত মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে ও অপরাধ দমনে এসআরবি-১৫ এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
