নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মান্দারী ক্লাবের কমিটি অনুমোদন।
মো: মিজানুর রহমান বাবলু সভাপতি ও জাহিদুর রহিম কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
২০২৬-২০২৯ অর্থ বছরের জন্য দায়িত্ব পালন করবে এ কমিটি।
কার্যকরী কমিটির পাশাপাশি ২৩ সদস্য বিশিষ্ট সভাপতি মন্ডলীয় কমিটি ও সাবেক চেয়ারম্যান মাহমুদুল করিম দিপু কে প্রধান উপদেষ্টা করে ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিরও ঘোষণা করা হয়।
শনিবার দুপুরে লক্ষ্মীপুর শহরের কাচ্চিডাইন হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কমিটির ঘোষণা দেওয়া হয় ।
আলোচনা সভায় বক্তারা জানান মান্দারী ক্লাব ২০০৯ সালে বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ নিয়ে গঠিত হয়। মানবিক ও সামাজিক উন্নয়ন মৃলক কাজ করার লক্ষ্য নিয়ে গঠিত হয় এ ক্লাব। ক্লাবের উদ্যোগে স্হানীয় পর্যায়ের অসহায় ও দুস্থ মানুষকে সহযোগিতা করা হয় নিয়মিত। মতবিনিময় অনুষ্ঠানে ক্যান্সার আক্রান্ত এক নারীকে ১০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।
ষক্লাবের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান উপস্থিত সদস্যরা। ক্লাবের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের দেওয়া অনুদানের মাধ্যমেই পরিচালিত কার্যক্রম। বর্তমানে ক্লাবের সদস্য সংখ্যা ৬০ জন বলে জানা যায়।
জাহিদুর রহিম ও বিপ্লব চন্দ্র মালাকারের যৌথ সঞ্চালিত অনুষ্ঠানে প্রাধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান লিঠন, মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, মান্দারী ইউনিয়ন বিএনপি ‘র সভাপতি এডভোকেট সাহাদাত হোসেন বাবলু, সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ, মান্দারী বনিক সমিতির সাবেক সভাপতি পাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান, মান্দরী ইউনিয়ন বিএনপির সহ- সভাপতি মো: আলাউদ্দিন,মান্দারী বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।
