Skip to content
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, শত্রুর সব শক্তি ফাঁদে আটকা: ইরান

Facebook X WhatsApp Telegram

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বিশেষ সংবাদ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে নৌবাহিনীর প্রধান বলেন, রমজান যুদ্ধের প্রথমেই পরীক্ষামূলকভাবে চালু করা একটি ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন বিমানবাহী রণতরি ‘আব্রাহাম লিংকন’-এ আঘাত হানা হয়েছিল। এখন শত্রুর একমাত্র আকুতি, যেন কোনোভাবে হরমুজ প্রণালি অতিক্রম করতে পারে।

ইরানের নৌবাহিনী দিবস এবং গৌরবময় ‘মারমার’ অভিযানের বার্ষিকী উপলক্ষে তিনি বলেন, শত্রুর মূল লক্ষ্য ছিল ইরানের নিকটবর্তী জলসীমায় প্রবেশ করা। এর মধ্যে ছিল ইরানের একচেটিয়া অর্থনৈতিক জলসীমা, আঞ্চলিক জলসীমা, এমনকি অভ্যন্তরীণ জলসীমা, বন্দর, উপকূল ও দ্বীপপুঞ্জে পৌঁছানো। কিন্তু ইরানের নৌবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর ঐক্য, দৃঢ়তা, বিশ্বাস ও প্রতিরোধের কারণে শত্রু চরমভাবে ব্যর্থ হয়েছে। এখন তাদের একমাত্র চেষ্টা হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সুযোগ পাওয়া। যদিও গভীর সমুদ্রের দিক থেকে তাদের চলাচলের পথ বন্ধ ও বাধাগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, শত্রু এখন পর্যন্ত আরব সাগর ও উত্তর ভারত মহাসাগর এলাকায় আটকে রয়েছে। ভবিষ্যতে তাদের আরও পেছনে ঠেলে দেওয়া হবে, এমনকি তাদের নিজেদের নির্ধারিত অবস্থানে ফিরে যেতে বাধ্য করা হবে।

ইরানের নৌবাহিনীর প্রধান বলেন, যুদ্ধের দ্বিতীয় দিনেই শত্রুকে প্রথম বড় আঘাত করা হয়। সেদিনই প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণও ওই দিন সম্পন্ন হয় এবং সেটি সরাসরি যুক্তরাষ্ট্রের প্রধান বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকনে আঘাত হানে।

তিনি বলেন, হামলার পর ক্ষয়ক্ষতি ও আহতদের সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রকে আঞ্চলিক দেশগুলোর সহায়তা চাইতে হয়েছিল। একই সঙ্গে ওই বিমানবাহী রণতরির ডেক থেকে বিমান পরিচালনার কার্যক্রমও বন্ধ হয়ে যায়।

হরমুজ প্রণালিতে ইরানের শক্ত অবস্থানের কথা তুলে ধরে রিয়ার অ্যাডমিরাল ইরানি বলেন, শত্রুর সমস্ত সামরিক শক্তি এখন হরমুজ প্রণালির ভৌগোলিক সীমার মধ্যে চলে এসেছে। তাদের এফ-৩৫ যুদ্ধবিমান, ড্রোনসহ বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম প্রতিদিন এই ফাঁদে আটকা পড়ছে।

তিনি আরও বলেন, সমুদ্র ও আকাশ-উভয় ক্ষেত্রেই শত্রুর বিভিন্ন সরঞ্জাম অক্ষত অবস্থায় আটক করা হচ্ছে। এখন শত্রুরা বুঝতে পেরেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরান যা বলে, বাস্তবেও তা করে দেখায়। অথচ তাদের সামরিক হিসাব-নিকাশে বিষয়টি ছিল না।

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *